হাজীগঞ্জ এবং শাহরাস্তিতে ৪ টি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

জেলা প্রসাশন, চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর যৌথ উদ্যোগে মহামান্য হাইকোর্ট এর রীট পিটিশন নং ১৩৭০৫/২২ এর চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ ইটভাটা ১৭ মার্চ (সোমবার) বন্ধ করে দেয়া হয়েছে!

ইটভাটাগুলো হলো,
মেসার্স শহীদুজ্জামান ব্রিকস-২,
মেসার্স ডি এন্ড বি ব্রিকস,
মেসার্স আতিক শাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিং-১,
মেসার্স আব্দুল গনি ব্রিকস, এদিকে মেসার্স আব্দুল গনি ব্রিকস এ মহামান্য হাইকোর্ট এর অন্যরীট থাকায় ইটভাটার মালিককে রীট নং ১৩৭০৫ অব ২০২২ এর আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয় ও ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চুল্লির আ/গুন নিভিয়ে দেয়া হয়।

(০১-০৩) লাইসেন্সবিহীনভাবে পরিচালনা করায় ইটভাটাগুলো এক্সকেভেটরের সাহায্যে ভে/ঙ্গে গু/ড়ি/য়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চুল্লির আ/গুন নিভিয়ে দেয়া হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. রহমত উল্লাহ্, অভিযানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মকর্তাগণ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং ইটভাটার অ/গ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।
