চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতিও সাবেক এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের পিএস আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা এবং মৃত নজিবুল হক চৌধুরীর পুত্র। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
আজ,
বুধবার , ৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
