বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর রবিবার এশার নামাজের পর বাস টার্মিনাল পূর্ব জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আয়োজনে ৫ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি হাজীগঞ্জ পৌরসভা বিএনপির উপদেষ্টা সরোয়ার হোসেন বুলু মুন্সি । দোয়ার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির সম্পদ। তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, পুরো দেশের গণতান্ত্রিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় আরো উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবু ,
৫ নং ওয়ার্ড বিএনপির (সকল)সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লালু সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ হোসাইন
কোষাধ্যক্ষ মাসুদ আলম বাদল মুন্সি
প্রচার সম্পাদক মিজান শেখ
ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য , ইব্রাহিম খলিল স্বপন, বোরহান উদ্দিন, শাহজাহান মিয়া, ওয়ার্ড যুবদলের আসাদুজ্জামান নূর, ইয়াছিন কাজী,ওমর পাঠান প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় ব্যক্তিগতভাবেও মোনাজাতে অংশ নেন।
