
–উপদেষ্টা মাহফুজ আলম–
এই দেশে আর কোনো বা/ক/শা/লের সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যা/সি/বাদ ফিরে আসবে দাবি করে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থিরাই এদেশে রাজনীতি করবে।
শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষ/ম/তা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না।
