কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার ইফতারের পর আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করে দেয় প্রশাসন। এরপর বোগদাদ... বিস্তারিত
শিরোনাম:
-
হাজীগঞ্জে যৌথ বাহিনী অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার।
হাজীগঞ্জের বলাখাল থেকে যৌথ বাহিনী অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার Oplus_131072 প্রকাশিত মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ হাজীগঞ্জের... বিস্তারিত
-
বিভিন্ন অনিয়মে হাজীগঞ্জে ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক…
হাজীগঞ্জে ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটিকে... বিস্তারিত
-
হাজীগঞ্জে মাদক সম্রাট কবির সহকারে ২ জনকে আটক…
হাজীগঞ্জে মাদক সম্রাট কবির সহকারে ২ জনকে আটক করছে যৌথবাহিনী। হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে তালিকাভূক্ত ২ মা-দক... বিস্তারিত
- আরো খবর
আইন ও অপরাধ সকল খবর
হাজীগঞ্জে আলিফ ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভূ"ল চিকিৎসায় শিশু…
হাজীগঞ্জের আলীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসা ৬ দিনের নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়।... বিস্তারিত
হাজীগঞ্জে হত্যা ও লুটপাটের মামলার আসামি সদ্য নিষিদ্ধ…
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৪ আগস্ট ২০২৪ই হাজীগঞ্জে খুনের শিকার আজাদ সরকার হত্যা মামলার অন্যতম প্রধান আসামি, নিষিদ্ধ সংগঠন... বিস্তারিত
আবারও হাজীগঞ্জ-কচুয়া সড়কে আমেরিকার প্রবাসীর গাড়িতে ডা*কাতি।
হাজীগঞ্জের মডেল মসজিদ সংলগ্ন একালায় আজ ভোর ৬:৩০ মিনিটে আমেরিকার প্রবাসীর গাড়ি ভা ঙ্গ চু র ও ডা*কা*তির ঘটনা ঘটেছে, এসময় বিদেশ থেকে... বিস্তারিত
জাহাজে ৭ জন খুনের ঘটনায় একজন জন গ্রেফতার
হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম... বিস্তারিত
কয়েক কোটি টাকা নিয়ে হাজীগঞ্জ থেকে জুতা ব্যবসায়ী…
চাঁদপুরের হাজীগঞ্জে প্রতারনার মাধ্যমে মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকের কয়েক কোটি টাকা নিয়ে এক জুতা ব্যবসায়ী উধাও হওয়র... বিস্তারিত
মাহফিল থেকে পালিয়ে গেলেন আলোচিত বক্তা তাহেরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান তাহেরি।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি গিয়াস উদ্দিন আত তাহেরি। শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে তার একটি মাহফিল চলছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি মাহফিলের স্টেজ থেকে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে পেছনের পথ দিয়ে একটি বিল অতিক্রম করে পালিয়ে যান।
এ সময় তাহেরির ভক্তরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, তাহেরি পালিয়ে গেলেও তার ভক্তদের তাণ্ডবের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে আয়োজিত আরেকটি মাহফিলে পুলিশ দ্রুত অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিলে তাহেরির ভক্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এক এসআই আহত হন। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও ওঠে।
এ ঘটনায় গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। ইতোমধ্যে এ মামলায় ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০), এবং একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাঁদপুরে ২১৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুতের দায়ে ২ প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
