
সৌদিতে নিজ বাসায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মেহেদী কাজী (২২) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা।
নিহত মেহেদী কাজী হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের কাজী বাড়ির সাইফুল কাজীর ছেলে।
জানা যায়, শনিবার (০১ মার্চ) সৌদিতে রাতে নিজ বাসায় স্ট্রোক করে মারা যান মেহেদী । মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মেহেদীর পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম। নিহত মেহেদীর মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।নিহত মেহেদী কাজীর পরিবার সরকারের সহযোগিতা কামনা করছেন ছেলের লাশ দেশে আনার জন্য।
