
হাজীগঞ্জ উপজেলার অন্তর্গত দ্বাদশ গ্রাম ইউনিয়নের নাসিরকোট গ্রামে এই স্মৃতি সৌধ টি অবস্থিত।
মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ক্যাম্প হিসেবে ব্যবহৃত এ স্থানটি মুক্তিযুদ্ধের নানা ঘটনাবহুল ও স্মৃতি বিজড়িত।
এখানে শায়িত আছেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা
যুদ্ধে শহীদ ৯(নয়) জন বীর মুক্তিযোদ্ধা।
পাক-হানাদার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা এই ৯ (নয়) জন প্রান হারায়।
এই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে নির্মিত হয় নাসিরকোট স্মৃতিসৌধ।
১৯৮১ সালে তৎকালীন মহাকুমা প্রশাসক জনাব হাবিবুর রহমানের উদ্যোগে নাসিরকোর্ট শহীদ স্মৃতি কলেজের পার্শ্বস্থ এই সমাধিস্থলটি সংস্কার করা হয় এবং শ্বেত পাথরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত করা হয়।
নাসিরকোট গ্রামটি হাজীগঞ্জ উপজেলার বাকিলা হতে প্রায় ১০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।
বাকিলা থেকে এই পথ পাড়ি দিয়ে যেতে হয়
নাসিরকোর্ট স্মৃতিসৌধে।
প্রতিদিন অনেকটা পথ পাড়ি দিয়ে বহুমানুষ স্মৃতি সৌধ দেখতে এখানে আসেন।
